সরাইলে আগুনে পুড়লো ১১ দোকান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ মে ২০২৪ , ০২:২৬ পিএম


সরাইলে আগুনে পুড়লো ১১ দোকান
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (১০ মে) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।

সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবরে সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ১১ দোকান পুড়ে যায়। এরমধ্যে হার্ডওয়্যার, সেলুন, মোবাইল বিক্রি ও সার্ভিসিংসহ বিভিন্ন দোকান ছিল।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি হয়েছে অন্তত ১৫ লাখ টাকার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission